মালদা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বোম উদ্ধার, আতঙ্কের পরিবেশ গাজলের আলাল এলাকায়

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনে নাশকতা মূলক কাজের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র থেকে বোমা মজুত করছে দুষ্কৃতিরা। এমন ঘটনার প্রমান পাওয়া গেল শনিবার। এদিন সকালে গাজোল ব্লকের আলাল অঞ্চলের আলাল এলাকার এক মাঠে একটি তরতাজা বোমা পরে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। ঘটনায় আতঙ্কিত মানুষজন খবর দেয় গাজোল থানায়। খবর পেয়ে গাজোল থানার পুলিশ এসে বোমা টিকে নিষ্কৃয় করার পর তা উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর। যদিও আসন্ন নির্বাচনের আগে এই বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে আলাল এলাকায়।